বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬। ৯:০৯:০৬ পিএম
  • / 84

হাতিয়ার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জন্মভূমির স্বার্থে আমরা সবাই এক।

মঙ্গলবার (৩ মার্চ) চরকিং ইউনিয়নের সাব বাজারে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান। হান্নান মাসউদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। হাতিয়ার মানুষ কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির সমর্থন করে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিল, জনগণ ব্যালটের মাধ্যমেই তাদের জবাব দিয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করেছে। বিগত সময়ে হাতিয়ার যে চিত্র ছিল, তা পরিবর্তনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। এই জনপদের মানুষ আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে—তাই তাদের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আমি সবসময় সোচ্চার থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, উপজোলাএনসিপি নেতা বাকের বিল্লাহ, উপজেলা ছাত্র শক্তির আহ্বায়ক নেয়ামত উল্যাহ নিরব প্রমুখ।

প্রধান সংবাদ | ৩ মার্চ ২০২৬

উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: হান্নান মাসউদ

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: হান্নান মাসউদ

প্রকাশিত : ০৩:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬