শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় গাছ কাটতে বাধা দেওয়ায় বন কর্মীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ ২০২৬। ১১:৫০:১৯ পিএম
  • / 124

হাতিয়া উপজেলার সাগরিয়া রেঞ্জের রেহানিয়া বিটে বনের গাছ কাটতে বাধা দেওয়ায় প্রহরীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০৭ মার্চ) সকাল ৯টার সময় বুড়িরচর ইউনিয়ন ৪নং ওয়ার্ড সেকুর দোকানের পূর্ব বাগানে এ ঘটনা ঘটে।

বন কর্মীদের অভিযোগ, স্থানীয় মনির নামের এক বন খেকো তাদেরকে কুড়াল দিয়ে আক্রমণ করতে উদ্যত হয়, এসময় তার সাথে অজ্ঞাত ৩/৪ জন নারীপুরুষ ছিলেন। খবর পেয়ে সংশ্লিষ্ট সাগুরিয়া রেঞ্জের বন কর্মকর্তা মিজানুর রহমান ও কয়েকজন সাংবাদকর্মী দুপুর ১টার দিকে ঘটনাস্থলে যায়। যেখানে বনের গাছ কাটার সত্যতা পাওয়া যায়।

বন প্রহরী মাহফুজ ও আমির হোসেন বলেন, আমরা প্রতিদিনের মতো আজও বনে টহল দিতে যায়। সেকুর দোকান থেকে পূর্ব দিকের বাগানটিতে কয়েকজন মিলে বিভিন্ন প্রকারের গাছ কেটে জমি পরিস্কার করতে দেখা যায়। তখন আমাদের একজনে হাতে থাকা মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে এবং অন্যরা বন খেকোদের ধরতে যায়।

তারা বলেন, বন প্রহরী সাখাওয়াত শারীরিক প্রতিবন্ধী এবং আরেকজন হার্টের রোগী হওয়ায় শুধু মাহফুজ বন খেকো মনির নামের একজনকে ধরতে যায়। এমতাবস্থায় মনিরের হাতে থাকা কুড়াল দিয়ে মাহফুজকে কোপ দিতে উদ্যত হয় এবং সাখাওয়াতকে ধাক্কা মেরে ফেলে দেয়। এসময় তারা চার বন প্রহরী- সাখাওয়াত হোসেন, আমির হোসেন, রাসেল ও মাহফুজ শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হয় বলে জানান।

এ বিষয়ে সাগুরিয়া রেঞ্জের বন কর্মকর্তা মিজানুর রহমান হাতিয়া কন্ঠকে বলেন, প্রায় সময় বন খেকোরা গাছ কেটে জমি দখলের চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে নানা ভাবে আক্রান্ত হই। তবুও বনের গাছ রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। যারা আজকের এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত মনির নিজের দোষ অস্বীকার করেন।

প্রধান সংবাদ | ৭ মার্চ ২০২৬

হাতিয়ায় গাছ কাটতে বাধা দেওয়ায় বন কর্মীদের ওপর হামলার অভিযোগ

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় গাছ কাটতে বাধা দেওয়ায় বন কর্মীদের ওপর হামলার অভিযোগ

প্রকাশিত : ০৫:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬