ঢাকা টু হাতিয়া রুটে বিআইডব্লিউটিসির নতুন দুটি লঞ্চ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী
- প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ ২০২৬। ৭:২৫:৫৬ পিএম
ঈদযাত্রা স্বস্তির করতে ঢাকা টু হাতিয়া রুটে রূপসা ও সুগন্ধা নামে নতুন দুটি লঞ্চ উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিসির এ জাহাজ উদ্বোধন করেন তিনি। এ সময় ঢাকা বেতুয়া নৌপথে মধুমতি নামে আরও একটি জাহাজ চালু করা হয়।
মন্ত্রী জানান, ঈদযাত্রা ঘিরে সাতদিনের জন্য ইজারা মূল্য মওকুফ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে সাত দিনের জন্য ইজারা চার্জ মৌকুফ করে দেয়া হয়েছে। এই ব্যয় আমরা বহন করব। মালামাল নিয়ে হয়রানির কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
এছাড়া, ঈদের মৌসুমকে কেন্দ্র করে পরিবহনে জ্বালানি তেলের সংকটের কোনো আশঙ্কা নেই বলেও সুস্পস্টভাবে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন
প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি ও হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহিদুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতনসহ সংশ্লিষ্টরা।
জাতীয় | ১৬ মার্চ ২০২৬
ঢাকা টু হাতিয়া রুটে বিআইডব্লিউটিসির নতুন দুটি লঞ্চ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী
















