মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরনী ইউনিয়ন প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬। ৬:৫৮:৪২ পিএম
  • / 67

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার বক্তব্যে ‘ভুয়া ধর্ষণ’ প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংশ্লিষ্ট বক্তব্যের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক।

সমাবেশে বক্তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে। তারা আরও বলেন, আব্দুল হান্নান মাসউদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

বক্তারা অভিযোগ করেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

প্রধান সংবাদ | ৩১ মার্চ ২০২৬

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশিত : ১২:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬