শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
হাতিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল ২০২৬। ৩:৫২:২৬ পিএম
নোয়াখালী হাতিয়া উপজেলায় কোথাও কোথাও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগ পাওয়া গেছে। এতে করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের দুর্ভোগ বাড়ানোর অপচেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় নিয়ম বহির্ভূতভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করছেন। ফলে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কোনো ধরনের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।
প্রশাসন আরও জানায়, ন্যায্যমূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে সকল ব্যবসায়ীকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে কোনো অনিয়ম চোখে পড়লে তা দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সচেতন মহল মনে করছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের এমন উদ্যোগ সময়োপযোগী এবং প্রয়োজনীয়।
বৃহত্তর হাতিয়া | ১ এপ্রিল ২০২৬
হাতিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
বিস্তারিত | hatiyakantha.com















