হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৬ হাজার লিটার অবৈধ তেলসহ ৪জন আটক
- প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল ২০২৬। ৪:৪১:৩২ পিএম
নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার(১১ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। আটককৃতরা হলেন, হাতিয়া নলচিরা ইউনিয়নের মো. মিলন(২২), মো. রিয়াজ(২০), মো. স্বপন(২২) ও মো. ফয়েল(১৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় বিদেশি তেলবাহী জাহাজ হতে শুল্ককর ফাঁকি দিয়ে আসা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮ শত লিটার পেট্রোল, ২ হাজার ১৫ লিটার ডিজেল এবং পরিবহন কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালানরোধে ও দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রধান সংবাদ | ১১ এপ্রিল ২০২৬
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৬ হাজার লিটার অবৈধ তেলসহ ৪জন আটক















