রাকিবের চার সন্তানের পড়ালেখার দায়িত্ব নিলেন হান্নান মাসউদ
- প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬। ১:০১:৪৭ পিএম
হৃদরোগে মারা যাওয়া রাকিবের পরিবারের খোঁজ নিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। শনিবার (২৫ এপ্রিল) সকালে হাতিয়া উপজেলার সোনাদিয়া চৌরাস্তা সংলগ্ন রাকিবের বাড়িতে যান সংসদ সদস্য। এসময় তার পরিবারকে আর্থিক সহযোগিতা করেন। পাশাপাশি চার সন্তানের পড়ালেখার দায়িত্ব নেওয়ার অঙ্গিকার করেন আব্দুল হান্নান মাসউদ।
এর আগে ২০ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাকিব মাঠ পর্যায়ে শাপলা কলির সমর্থনে জোরালো ভূমিকা রাখেন। ১২ ফেব্রুয়ারী ভোটের রাতে বিজয় মিছিলে অংশ নিয়ে হটাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর ঢাকার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
অসুস্থ অবস্থায় খোঁজ নেয়নি সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিতর্ক ওঠে রাকিবের মৃত্যুর পর। পরে এ বিষয়ে হান্নান মাসউদ নিজেও ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখপ্রকাশ করেন।










