মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের জেলা কমিটিতে হাতিয়ার দুই আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ৩ মে ২০২৬। ১০:৪৩:৫৪ এএম
  • / 46

নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন হাতিয়া উপজেলা ছাত্রদলের দুই নেতা। তারা হলেন সাবেক আহ্বায়ক আরেফিন আলী ও বর্তমান আহ্বায়ক রিয়াজ মাহমুদ।

শনিবার (২ মার্চ) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে এম.বি.এস রাসেলকে সভাপতি এবং জিয়াউর রহমান রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলীকে সহ-সভাপতি এবং বর্তমান আহ্বায়ক রিয়াজ মাহমুদকে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে হাতিয়ার দুই নেতার গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত হওয়ায় উপজেলাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।

স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

প্রধান সংবাদ | ৩ মে ২০২৬

ছাত্রদলের জেলা কমিটিতে হাতিয়ার দুই আহ্বায়ক

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

ছাত্রদলের জেলা কমিটিতে হাতিয়ার দুই আহ্বায়ক

প্রকাশিত : ০৪:৪৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬