ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হাতিয়া দ্বীপের তুষার
- প্রকাশিত : সোমবার, ৪ মে ২০২৬। ৮:১৬:৫৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাতিয়া দ্বীপের সন্তান আমিরুল ইসলাম তুষার। সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
আমিরুল ইসলাম তুষারের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার মাইজদী এলাকায়। তিনি গণু-সওদাগর বাড়ি’র জাহাঙ্গীর সওদাগরের বড় ছেলে। নিজ এলাকার গণ্ডি পেরিয়ে রাজধানীর ছাত্ররাজনীতিতে সক্রিয় হয়ে তুষার ইতিমধ্যে নিজের অবস্থান জানান দিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়ে আমিরুল ইসলাম তুষার হাতিয়া কন্ঠকে বলেন, “ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
বৃহত্তর হাতিয়া | ৪ মে ২০২৬
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হাতিয়া দ্বীপের তুষার










