জাহাজমারায় ন্যায্য মূল্যে পেট্রোল বিক্রি: স্বস্তিতে বাইকাররা
- প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২৬। ৩:২৭:৩৭ পিএম
হাতিয়া উপজেলার জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে মোটরসাইকেল চালকদের কাছে ন্যায্য মূল্যে পেট্রোল বিক্রি করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবালের প্রত্যক্ষ উপস্থিতিতে এ পেট্রোল বিক্রি কার্যক্রম শুরু করা হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মোটরসাইকেল চালকেরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে পেট্রোল কিনতে বাইকারদের দীর্ঘ লাইন। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে ১৩৫ টাকা লিটারে জ্বালানি তেল বিতরণ করা হয়। শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ বিতরণ নিশ্চিত করতে শুরু থেকেই মাঠে সক্রিয় ভূমিকা পালন করে বাংলাদেশ নেভী ও বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা।
উপজেলার কয়েকজন সাধারণ বাইকার জানান, দীর্ঘদিন ধরে হাতিয়ায় কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রি করা হচ্ছিল। ন্যায্য মূল্যে তেল কিনতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। একই নিয়মে প্রতি সপ্তাহে অন্তত একদিন এভাবে পেট্রোল বিতরণের জোর দাবি জানান তারা। স্থানীয় বাইকারদের মতে, তেল বিক্রির এই ধারা অব্যাহত থাকলে হাতিয়ার স্থানীয় পেট্রোল সিন্ডিকেট খুব সহজেই ভেঙে দেওয়া সম্ভব হবে।
প্রধান সংবাদ | ৬ মে ২০২৬
জাহাজমারায় ন্যায্য মূল্যে পেট্রোল বিক্রি: স্বস্তিতে বাইকাররা










