তারুণ্যের বন্ধনের আয়োজনে কাল মৌসুমি ফল উৎসব
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬। ৯:২৩:৩৪ পিএম
হাতিয়া উপজেলায় সামাজিক সংগঠন ‘তারুণ্যের বন্ধনের’ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌসুমি ফল উৎসব ও ঈদ পুনর্মিলনী। আগামীকাল শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
তারুণ্যের বন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব হাতিয়া কন্ঠকে বলেন, ‘সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষ্যে ফল উৎসব ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য সবাই একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া।’
আয়োজকেরা জানান, মিলনমেলা ও ফল উৎসবের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য কয়েকটি খেলার আয়োজন করা হয়েছে। খেলার মধ্যে রয়েছে হাঁড়িভাঙা, বেলুন ফাটানো ও বল নিক্ষেপ খেলা। খেলা শেষে আম, তরমুজ, পেঁপে, লিচুসহ রকমারি মৌসুমি ফল পরিবেশন করা হবে।
তারুণ্যের বন্ধন সংগঠন ২০২৫ সালে সভাপতি ডা. আলী আজগরের নেতৃত্বে পথচলা শুরু করে।
প্রধান সংবাদ | ২৮ মে ২০২৬
তারুণ্যের বন্ধনের আয়োজনে কাল মৌসুমি ফল উৎসব


















