শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগের মিছিল

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন ২০২৬। ১২:৫৩:০৯ এএম
  • / 14

নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে এ কর্মসূচি পালন করেন তারা।

ওই সময় ঘটনাস্থলে আগে থেকেই হাজির পুলিশের একটি দল বাধা দিলেও মিছিলে লোকজনের উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যরা সরে আসেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলের পর সমাবেশে নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম চৌধুরী বাবু সভাপতিত্ব করেন।

সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়। মিছিলে উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যদের সরে আসতে হয়।”

নোয়াখালী | ৫ জুন ২০২৬

নোয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগের মিছিল

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

নোয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগের মিছিল

প্রকাশিত : ০৬:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬