হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকার পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে
- প্রকাশিত : শুক্রবার, ৫ জুন ২০২৬। ১০:০৪:১২ পিএম
আগামী ২০২৬-২০২৮ সেশনের জন্য হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকার পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সমিতির পক্ষ থেকে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে ১৫ মে রাজধানীর সেগুনবাগিচার গণপূর্ত ভবন অডিটরিয়ামে হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা এর বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ডা. জাহেদুল আলম-কে সভাপতি এবং প্রকৌশলী আশরাফুল হক-কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয় এবং তাদেরকে কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যদেরকে নির্বাচিত করার অনুমোদন প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় হাতিয়া দ্বীপ সমিতি ঢাকার ২০২৬-২৮ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।
হাতিয়া দ্বীপ সমিতি ঢাকার পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন যতন, অধ্যাপিকা সুফিয়া আখতার, আহছানুল কাদের জাহেদ। সহ-সাধারণ সম্পাদক নবীর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল মাওলা শাহরিয়ার, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহেদ, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, প্রচার সম্পাদক রিপাজ উদ্দিন, সাহিত্য শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক এ কে এম আজিমুল হাই, ক্রীড়া সম্পাদক আশরাফুল হায়দার মামুন, মহিলা সম্পাদিকা ডা. শায়রীন আকতার (মান্না)। এছাড়া নির্বাচিত সাতজন নির্বাহী সদস্য হলেন হেদায়েত হোসেন, নূরুল আজম পবন, এন এম কামরুল হায়দার, এডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ তাওহিদুল ইসলাম সুমন, প্রকৌশলী দিদারুল ইসলাম, প্রকৌশলী জাহিদুল ইসলাম।
প্রধান সংবাদ | ৫ জুন ২০২৬
হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকার পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে









