শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী পালিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : শনিবার, ১৩ জুন ২০২৬। ৬:৫১:১৩ পিএম
নোয়াখালী হাতিয়ায় সারা দেশের ন্যায বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকালে চরঈশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: হাসান, ইউপি সদস্য আকবর হোসেন, সুনিল চন্দ্র দাস সহ পরিষদের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্যরা।
কর্মসূচী উদ্বোধন শেষে চেয়ারম্যান আলাউদ্দিন জানান, চরঈশ্বর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে। প্রতিটি ওয়ার্ডে সমান সংখ্যক গাছের চারা রোপন করা হবে। আজ প্রথমদিন শুধু পরিষদের সামনে গাছের চারা রোপন করে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হলো।
তিনি আরো বলেন, সরকারের “৫ বছরে ২ কোটি বৃক্ষরোপন” কর্মসূচীর আওতায় এই চারা রোপনরে কার্যক্রম করা হয়। বিভিন্ন ওয়ার্ডে এসব চারা রোপনের পাশাপাশি এর রক্ষনাবেক্ষন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশরা করবে।
উল্লেখ্য, সারা দেশের ন্যায় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় একযোগে এই কর্মসূচী পালন করা হয়।
প্রধান সংবাদ | ১৩ জুন ২০২৬
হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী পালিত
বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :


















