শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ার হারিয়ে যাওয়া ছয় বছর বয়সী তোসিফ বাবা-মাকে ফিরে পেয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন ২০২৬। ৫:১৭:৩৯ পিএম
  • / 50

হাতিয়ার হারিয়ে যাওয়া ছয় বছর বয়সী তোসিফ বাবা-মাকে ফিরে পেয়েছে। খিলক্ষেত থানা সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সকালে শিশুটির বাবা-মা তাকে নিয়ে গেছে। এর আগে বুধবার (২৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার এসআই জীবন চন্দ্র দাস হাতিয়া কন্ঠকে বলেন,’প্রথমে শিশুটির মা-বাবার খোঁজ পাওয়া যায়নি। তাই শিশুটির দীর্ঘমেয়াদী নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকার মিরপুরস্থ সরকারি আশ্রয়কেন্দ্রে (কিশোর সংশোধনাগার) পাঠানো হয়েছিল। তবে আজ (শুক্রবার) সকালে শিশুটির বাবা-মা এসে তাকে নিয়ে গেছে।’

শিশু তোসিফ পুলিশের কাছে জানিয়েছে, তার বাবার নাম শরীফ, মায়ের নাম লাইজু এবং তার বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায়।

প্রধান সংবাদ | ২৬ জুন ২০২৬

হাতিয়ার হারিয়ে যাওয়া ছয় বছর বয়সী তোসিফ বাবা-মাকে ফিরে পেয়েছে

বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ার হারিয়ে যাওয়া ছয় বছর বয়সী তোসিফ বাবা-মাকে ফিরে পেয়েছে

প্রকাশিত : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬