ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাতিয়ার ফাহমিদা বেগমের পিএইচডি ডিগ্রি অর্জন
- প্রকাশিত : বুধবার, ১ জুলাই ২০২৬। ১২:১৮:৫৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হাতিয়া দ্বীপের কৃতি সন্তান ফাহমিদা বেগম। গত ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজনেস স্টাডিজ অনুষদের অধীন অ্যাকাউন্টিং বিভাগে গবেষণার জন্য ফাহমিদা বেগমকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করা হয়েছে।
তিনি “আর্থিক কর্মক্ষমতার ওপর হিসাববিজ্ঞান চর্চার প্রভাব: বাংলাদেশের তালিকাভুক্ত উৎপাদনকারী কোম্পানির প্রমাণভিত্তিক বিশ্লেষণ” শীর্ষক অভিসন্দর্ভসফলভাবে সম্পন্ন করার মাধ্যমে এই ডিগ্রি অর্জন করেন। গবেষণায় বাংলাদেশের তালিকাভুক্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা হিসাবচর্চার প্রভাব ও আর্থিক কর্মদক্ষতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
ফাহমিদা বেগমের গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান সরকার এবং যুগ্ম-তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান। এই উল্লেখযোগ্য একাডেমিক অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং স্বজনেরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর এই গবেষণা বাংলাদেশের ব্যবস্থাপনা হিসাবচর্চা, শিল্পখাতের আর্থিক কর্মদক্ষতা এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ফাহমিদা বেগম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কৃতি সন্তান। তিনি মরহুম কামাল উদ্দিন ও শাহানাজ বেগম-এর কন্যা এবং এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম লিচানুল হক মাস্টার-এর নাতনি।










