শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, ওসি নোমানের নেতৃত্বে যুবক আটক

ছায়েদ আহামেদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬। ৯:১৭:০২ এএম
  • / 28

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে দাগনভূঞা উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মোসলেহ উদ্দিন জনি দাগনভূঞা উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভী বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। পুলিশ জানায়, জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে দেওয়া একটি আপত্তিকর পোস্ট প্রশাসনের নজরে আসার পর দ্রুত অভিযানে নামে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

নোয়াখালীর হাতিয়া দ্বীপের কৃতি সন্তান ও দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের নজরে আসার পরপরই আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করেছি। তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রধান সংবাদ | ৩০ জুন ২০২৬

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, ওসি নোমানের নেতৃত্বে যুবক আটক

বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, ওসি নোমানের নেতৃত্বে যুবক আটক

প্রকাশিত : ০৩:১৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬