শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুখচর ইউনিয়ন উন্নয়ন ফোরামের যাত্রা শুরু

মোহাম্মদ রাফি, সুখচর ইউনিয়ন প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই ২০২৬। ১১:৫৮:৩৯ পিএম
  • / 22

হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের সার্বিক উন্নয়নকে লক্ষ্য করে তরুণদের উদ্যোগে ‘সুখচর ইউনিয়ন উন্নয়ন ফোরাম’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে রামচরণ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে অনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু করা হয়। এতে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক তরুণ অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছায়েদল হক বলেন, “আমরা আশাবাদী, সুখচর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে সুখচর ইউনিয়নের বিভিন্ন সমস্যা, বিশেষ করে নদীভাঙন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। দল-মত নির্বিশেষে সমাজ ও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত তরুণরা সুখচর ইউনিয়নের উন্নয়ন, সামাজিক সচেতনতা, নদীভাঙন প্রতিরোধ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে সর্বদা সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত সুখচর ইউনিয়ন উন্নয়ন ফোরাম ভবিষ্যতে সুখচর ইউনিয়নের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভার সিদ্ধান্ত অনুসারে, সুখচর ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক করা হয়েছে রকিব উদ্দিনকে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা রয়েছে।

প্রধান সংবাদ | ৩ জুলাই ২০২৬

সুখচর ইউনিয়ন উন্নয়ন ফোরামের যাত্রা শুরু

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

সুখচর ইউনিয়ন উন্নয়ন ফোরামের যাত্রা শুরু

প্রকাশিত : ০৫:৫৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬