জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই গঠন নিয়ে আলোচনা
- প্রকাশিত : শনিবার, ৪ জুলাই ২০২৬। ১০:৫০:২৫ পিএম
হাতিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের ঢাকাস্থ প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন উপলক্ষে প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাজধানীর পুলিশ প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সমন্বয় করেন ১৯৯৫ ব্যাচের আমিরুল ইসলাম হেলাল। এতে উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও এর কার্যক্রম নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল একটি অ্যাডহক কমিটি গঠন করা, যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন—১৯৯১ ব্যাচের শাহানা বেগম, ১৯৯৮ ব্যাচের শাহিদ চৌধুরী, ১৯৯৯ ব্যাচের শোয়েব জিতু, ২০০৩ ব্যাচের দিনার খান, ২০০৯ ব্যাচের শাহরিয়ার ফিরোজ, তৌফিক মাহমুদ তুহিন ও পাক শরিফ প্রমুখ।










