মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় ফলের সমাহারে ঢাকাস্থ হাতিয়া জার্নালিস্ট ফোরামের ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই ২০২৬। ১০:৫৬:৫৯ পিএম
  • / 46

ঢাকাস্থ হাতিয়া জার্নালিস্ট ফোরামের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় হাতিয়া দ্বীপ সমিতির অডিটোরিয়ামে এ ফল উৎসবের আয়োজন করা হয়। এতে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হাতিয়া উপজেলার সন্তানেরা অংশ নেয়।

ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, জাম, আনারস, তরমুজসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হাতিয়ার প্রয়াত সাংবাদিক ও হাতিয়া কণ্ঠ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এম দিলদার উদ্দিনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাতিয়া জার্নালিস্ট ফোরামের সভাপতি ও যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুদ্দিন রবিন বলেন, “হাতিয়া জার্নালিস্ট ফোরাম শুধু একটি সাংবাদিক সংগঠন নয়, এটি আমাদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন এবং ভ্রাতৃত্ববোধের একটি প্ল্যাটফর্ম। কর্মব্যস্ত জীবনের ফাঁকে এমন আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয় এবং একে অপরের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করে।”

সংগঠনের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম বলেন, “হাতিয়ার সন্তানের ঢাকার বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পেশাগত ব্যস্ততার মাঝেও সবাইকে একত্রিত করার জন্য এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। এটি আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। সাংবাদিকদের কল্যাণ, সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হাতিয়া জার্নালিস্ট ফোরাম নিয়মিতভাবে এধরণের আয়োজন করবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন যতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপাজ উদ্দিন, কলাম লেখক মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার ফয়সাল আতিক। ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার সিনিয়র সহসভাপতি ও নাগরিক টিভির সংবাদ উপস্থাপক ফয়সাল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন, অর্থ সম্পাদক দিনাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিশরাত জাহান মিশু, সহ দপ্তর সম্পাদক নাহিমুর রহমান সাকিল, সমাজকল্যাণ সম্পাদক শমীমা লনী, তথ্য প্রযুক্তি সম্পাদক অভি আরিফ, সদস্য রাহাদ উদ্দিন, আবিদ উল্লাহ জাকির প্রমুখ।

প্রধান সংবাদ | ৮ জুলাই ২০২৬

দেশীয় ফলের সমাহারে ঢাকাস্থ হাতিয়া জার্নালিস্ট ফোরামের ফল উৎসব

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

দেশীয় ফলের সমাহারে ঢাকাস্থ হাতিয়া জার্নালিস্ট ফোরামের ফল উৎসব

প্রকাশিত : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬