মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
আমরা জাহাজমারা বাসী’র সহযোগিতায় ১৫২ রোগীর ছানি অপারেশন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই ২০২৬। ৮:২৮:৪৭ পিএম
”আমরা জাহাজমারা বাসী” সংগঠনের উদ্যোগে ৬ষ্ঠ ধাপের ২৬ জন সহ মোট (১২৬+২৬)=১৫২ জন রুগীর বিনা মূল্যে চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ৬ষ্ঠ ধাপের রুগীরা ইতিমধ্যে লঞ্চযোগে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সোমবার (২৭ জুলাই) রাতে আমরা জাহাজমারা বাসী সংগঠন থেকে এ তথ্য জানানো হয়।
হাতিয়া উপজেলায় প্রায় ৭৬ টি সামাজিক সংগঠন রয়েছে উল্লেখ করে আমরা জাহাজমারা বাসীর সাধারণ সম্পাদক মো. রহমত উল্যাহ জানান, ‘২০২৭ সালে হাতিয়ার সব সংগঠন ঐক্যবদ্ধভাবে পুরো হাতিয়াব্যপি বিনা্ললমূল্যে চোখের ছানি অপারেশনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব। সংগঠন গুলো ইউনিয়ন ভিত্তিক দায়িত্ব ভাগ করে নিলে খুব একটা কঠিন কাজ নয়।’










