প্রধান সংবাদ

নিহত সেনা সদস্য পিয়াসের নোয়াখালী গ্রামের বাড়িতে জানাজা সম্পন্ন

আরও পড়ুন

নিহত সেনা সদস্য আবু বকর ছিদ্দিক পিয়াসের নোয়াখালী গ্রামের বাড়িতে জানাজা সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়ায় জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ ওনার দেয়া হয়।

এর আগে বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় আবু বকর ছিদ্দিকসহ বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ