শিরোনাম
প্রধান সংবাদ

হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াসকে কারণ দর্শানোর নোটিশ

আরও পড়ুন

হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার (১২ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারির বিষয়টি জানানো হয়।

​নোটিশে উল্লেখ করা হয়, পেশিশক্তি প্রদর্শনপূর্বক ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ যুবদল কেন্দ্রীয় কমিটির নিকট উত্থাপিত হয়েছে।

​সংগঠন বিরোধী এসব কর্মকাণ্ডের জন্য কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ