শিরোনাম
প্রধান সংবাদ

হাতিয়ায় পাঠদানের অনুমতি পেল সিটি কিন্ডার গার্টেন

আরও পড়ুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া সিটি কিন্ডার গার্টেন স্কুলকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পাঠদানের অনুমতি দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নোয়াখালী সম্প্রতি পাঠদান অনুমিতর সনদপত্রে এ অনুমতির বিষয়টি জানানো হয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩-এর বিধি ৮-এর উপ-বিধি (ক) অনুযায়ী বিদ্যালয়টিকে এ ‘পাঠদান অনুমতি’ সনদ দেওয়া হয়। সনদে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবিব স্বাক্ষর করেছেন।

স্কুলটির অবস্থান উপজেলার ওছখালীতে দ্বীপ কলেজ সংলগ্ন কলেজ রোডে। জানতে চাইলে হাতিয়া সিটি কিন্ডার গার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন দিনাজ হাতিয়া কন্ঠকে বলেন, ‘বর্তমানে স্কুলটিতে একশোর বেশি শিক্ষার্থী রয়েছে। আমরা শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশের ওপর জোর দিচ্ছি।’

সনদে বলা হয়েছে, বিধিমালায় উল্লেখিত শর্তের পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্ধারিত কিছু শর্তও প্রতিপালন করতে হবে। এর মধ্যে রয়েছে—পাঠদান অনুমতি সনদ পাওয়ার এক বছর মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিদ্যালয় নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩-এর কোনো বিধান লঙ্ঘিত হলে কর্তৃপক্ষ যেকোনো সময় পাঠদান অনুমতি বাতিল করতে পারবে।

এ বিভাগের আরও সংবাদ