শিরোনাম
প্রধান সংবাদ

গাজীপুরে হাতিয়ার শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ

আরও পড়ুন

গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীতে বর্তমানে হাতিয়ার প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছেন। এরই মধ্যে গত ২৩ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানের আলিম প্রথম বর্ষে হাতিয়া থেকে নতুন করে আরও পাঁচজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের সুখীনগর-তারগাছ এলাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন রাজিব হোসেন। তিনি মিল্লাতিয়ান্স নোয়াখালী জেলা ফোরামের সভাপতি। পাশাপাশি তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অনার্স দ্বিতীয় বর্ষের আল-কোরআন বিভাগের একজন শিক্ষার্থী।

প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী ও উপস্থিত সবাই হাতিয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। নতুন-পুরোনো শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও বন্ধন তৈরির পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আয়োজকেরা জানান, গাজীপুরে বসবাসরত ও অধ্যয়নরত হাতিয়ার শিক্ষার্থীদের এমন মিলনমেলা শুধু একটি প্রীতি ম্যাচ নয়; এটি প্রবাসে থেকেও দ্বীপের মানুষের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকল।

এ বিভাগের আরও সংবাদ