শিরোনাম
প্রধান সংবাদ

হাতিয়া উপজেলায় সারের নতুন ডিলার নিয়োগ পেলেন ১২ জন

আরও পড়ুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সার বিক্রির জন্য ১২টি প্রতিষ্ঠানের অনুকূলে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ‘জেলা সার ও বীজ মনিটরিং কমিটি’র সুপারিশের ভিত্তিতে এবং ‘সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি’র অনুমোদনে কৃষি মন্ত্রণালয় অস্থায়ীভিত্তিতে এই নতুন ডিলার নিয়োগের অনুমোদন প্রদান করে।

​সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়, নির্ধারিত শর্তাবলী মেনে চালনার সাপেক্ষে নির্বাচিত আবেদনকারীদের সার ডিলার হিসেবে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

​মনোনীত ডিলার ও তাঁদের প্রতিষ্ঠানের তালিকা নিচে দেওয়া হলো:
​হরণী ইউনিয়ন: জায়ান ট্রেডার্স (প্রোপ্রাইটর: মোঃ ফজলে রাব্বী শামীম, ঠিকানা: আজিমনগর, টিনের মসজিদ)
​চানন্দী ইউনিয়ন: মেসার্স ফারহান এন্টারপ্রাইজ (প্রোপ্রাইটর: ছারোয়ার হোসেন, ঠিকানা: প্রকল্প বাজার)
​নলচিরা ইউনিয়ন: মেসার্স জাহীন এন্টারপ্রাইজ (প্রোপ্রাইটর: মোঃ এরশাদ উদ্দিন, ঠিকানা: আফাজিয়া বাজার)
​সুখচর ইউনিয়ন: সজীব এন্টারপ্রাইজ (প্রোপ্রাইটর: মোঃ ইয়াছিন আরাফাত, ঠিকানা: শুল্লকিয়া, সুখচর)
​চর ঈশ্বর ইউনিয়ন: মেসার্স শাহীন ট্রেডার্স (প্রোপ্রাইটর: শাহীন উদ্দিন, ঠিকানা: পঞ্চায়েত গ্রাম)
​চরকিং ইউনিয়ন: ওয়াসিম ট্রেডার্স (প্রোপ্রাইটর: আকতার হোসেন, ঠিকানা: দক্ষিণ শুল্লকিয়া)
​তমরদ্দি ইউনিয়ন: মেসার্স আইমান এন্টারপ্রাইজ (প্রোপ্রাইটর: মোঃ আব্দুল বাতেন, ঠিকানা: পূর্ব ক্ষিরোদিয়া)
​সোনাদিয়া ইউনিয়ন: সাইফ ইন্টারন্যাশনাল (প্রোপ্রাইটর: মো. রাজিব উদ্দিন, ঠিকানা: মদিন নগর)
​বুড়িরচর ইউনিয়ন: মেসার্স সোহেল এন্টারপ্রাইজ (প্রোপ্রাইটর: মো. দিদারুল ইসলাম, ঠিকানা: উত্তর রেহানিয়া)
​জাহাজমারা ইউনিয়ন: মোল্লা কর্পোরেশন (প্রোপ্রাইটর: মাইমুল ইসলাম, ঠিকানা: চরহেয়ার)
​নিঝুমদ্বীপ ইউনিয়ন: জামসেদ ট্রেডার্স (প্রোপ্রাইটর: জামসেদ উদ্দিন, ঠিকানা: ইসলামপুর)
​হাতিয়া পৌরসভা: হাজী নুরুল হক ট্রেডার্স (প্রোপ্রাইটর: মোঃ নজিব উল্যাহ, ঠিকানা: গুল্যাখালী)
​অনুমোদিত এ সকল ডিলারই জেলা সার ও বীজ মনিটরিং কমিটির প্রথম ক্রমানুসারে সুপারিশপ্রাপ্ত হয়ে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নতুন ডিলার নিয়োগের ফলে হাতিয়ার কৃষকদের কাছে সঠিক মূল্যে ও নিরবচ্ছিন্নভাবে সার পৌঁছে দেওয়া আরো সহজ হবে বলে মনে করে কৃষি বিভাগ।

এ বিভাগের আরও সংবাদ