শিরোনাম
জাতীয়

দেশের সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদ সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফল ও প্রার্থীদের হলফনামা থেকে জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) থেকে জয় পাওয়া এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে হিসাবে তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস।

হান্নান এনসিপির হয়ে শাপলা কলি প্রতীকে ভোট পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

এ বিভাগের আরও সংবাদ