বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউটে মুক্ত সংলাপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬। ৭:২৬:৪০ পিএম
  • / 13

হাতিয়া উপজেলার বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে মুক্ত সংলাপ। বুধবার (১৭ জুন) উপজেলার চরচেঙ্গা এলাকায় হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউটে “মেধাবী ভবিষ্যৎ বিনির্মাণে কৃতি সন্তানদের সাথে মুক্ত সংলাপ” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ইনস্টিটিউটের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন। তিনি বলেন, বেকারমুক্ত সমাজ গঠনে হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি প্রযুক্তি-নির্ভর রাষ্ট্র গঠনেও বিশেষ অবদান রাখবে। তিনি ইতিবাচক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মুক্ত সংলাপে অংশ নেন যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তা ফাতিন আনাম রাফিদ, জার্মানির ডক্টরাল গবেষক মো. আব্দুর রহমান, ডা. নূজাত মালিহা এবং নারী উদ্যোক্তা নুসরাত ফাতেমা। বিশেষ অতিথির বক্তব্যে ফাতিন আনাম রাফিদ শিক্ষার্থীদের কেবল চাকুরির পেছনে না ছুটে, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি তথা উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মেফতাউল ফেরদৌস। তিনি বলেন, হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউট হাতিয়ার অবহেলিত ও বেকার জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অতিথিদের হাতে হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান সংবাদ | ১৮ জুন ২০২৬

হাতিয়ায় হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউটে মুক্ত সংলাপ

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউটে মুক্ত সংলাপ

প্রকাশিত : ০১:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬