শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে আনার অভিযোগ, যা বললেন হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই ২০২৬। ১:৪৩:২৪ পিএম
  • / 28

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) বিকেলে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এ ঘটনার ব্যাখা দিয়েছেন।

রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হান্নান মাসউদ জানিয়েছেন,’ফেরি সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আলোচনা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করা প্রয়োজন মনে করছি। গতকাল আমি হাতিয়ায় সরকারি কাজের উদ্দেশ্যে রওনা হয়ে চেয়ারম্যান ঘাটে পৌঁছাই। সে সময় ফেরিটি ঘাট থেকে প্রায় ২ মিনিট আগে ছেড়ে যায়। তখনই ঘাট এরিয়া থেকে দূরে যায়নি ফেরীটি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ফেরিটিকে ঘাটে ফিরিয়ে আনে,আমাকে উঠিয়ে নেয়।’

হান্নান মাসউদ জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি ছাড়া অন্যান্য সব যান চলাচল বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থাও ছিল না। এ পরিস্থিতিতে ফেরি কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করেছে। তবে দুঃখজনকভাবে, একটি মহল ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রধান সংবাদ | ১২ জুলাই ২০২৬

মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে আনার অভিযোগ, যা বললেন হান্নান মাসউদ

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে আনার অভিযোগ, যা বললেন হান্নান মাসউদ

প্রকাশিত : ০৭:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬