মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬। ৭:২৩:১৮ পিএম
  • / 92

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি পাবলিক কলেজ পুকুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ মো. আবু কাউছার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাঁতার একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া দক্ষতার পাশাপাশি জীবন রক্ষাকারী অপরিহার্য সক্ষমতা। বিশেষ করে জলবেষ্টিত ও পাহাড়ি অঞ্চলে শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ একটি সময়োপযোগী উদ্যোগ। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সচেতনতা বৃদ্ধি এবং শারীরিক সক্ষমতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিতে রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করে সনদপত্র দেওয়া হবে।

সারাদেশ | ৩ ফেব্রুয়ারি ২০২৬

রাঙ্গামাটিতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

রাঙ্গামাটিতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত : ০১:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬