উপকূল

পৌরসভার পানিবন্দী মানুষের দ্বারে এডভোকেট ফজলে আজিম তুহিন

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া নোয়াখালীর হাতিয়া পৌরসভার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও পৌরসভা মেয়র প্রার্থী এডভোকেট ফজলে আজিম তুহিন। তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দী দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।

শনিবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার পরিবারের মাঝে বিস্কুট, টোস্ট, চিড়া, মুড়ি ও চানাচুরসহ বিভিন্ন ধরনের শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

এডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্য সহায়তা পাওয়া উপকারভোগীরা বলেন, বাড়িতে পানি ওঠায় রান্না করতে পারছি না। এমন সময়ে শুকনো খাবার পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। দুর্যোগের এই সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃতজ্ঞ।

স্থানীয়রা জানান, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় হাতিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের পাশাপাশি এডভোকেট ফজলে আজিম তুহিনের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

এ বিভাগের আরও সংবাদ