হাতিয়ার বিভিন্ন বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে অভিভাবকদের সঙ্গে নোয়াখালী জেলা সদরে এসেছেন। পরীক্ষা শেষে কীভাবে তারা হাতিয়ায় ফিরবেন এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে নৌযানের সীমিত ট্রিপের কারণে ফেরার পথে ভোগান্তির আশঙ্কা দেখা দেয়।
এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘এসটি খিজির ৭’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে বিকেল সাড়ে ৩টায় তৃতীয় ট্রিপ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ সিদ্ধান্তের ফলে বৃত্তি পরীক্ষা শেষে হাতিয়ায় ফেরার ক্ষেত্রে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়ায় ‘এসটি খিজির ৭’ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।









