বৃহত্তর হাতিয়া

মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.) ছিলেন বহুমুখী প্রতিভাবান: আলোচনা সভায় বক্তারা

আরও পড়ুন

হাতিয়া দ্বীপের আলোকবর্তিকা, প্রখ্যাত হাদিস বিশারদ ও প্রথিতযশা আলেমেদ্বীন মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় ‘মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) ফাউন্ডেশন’ এ সভার আয়োজন করে।

সভায় আলোচকেরা বলেন, বিশ শতকের মাঝামাঝি সময়ের এক অনন্য ও বহুমুখী প্রতিভাবান ইসলামি পণ্ডিত এবং প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন মাওলানা মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.)। অবিভক্ত পাকিস্তান আমলে ধর্মীয়, সামাজিক ও শিক্ষাগত পুনর্জাগরণে তিনি এক স্মরণীয় অবদান রেখে গেছেন।১৯৫৯ সালে ঢাকা আলেয়া মাদ্রাসা থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করায় তৎকালীন ফিল্ড মার্শাল আইয়ুব খাঁন গোল্ড ম্যাডেল পুরস্কার প্রদান করেন। সে সময় তাকে বেঙ্গল প্রথম ঘোষণা করা হয়। সে থেকে মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) বেঙ্গল হুজুর নামেও পরিচিত।

স্মরণসভায় বক্তারা মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) এর শিক্ষা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, মাওলানা মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.) ছিলেন বহুমুখী প্রতিভাবান ও বেঙ্গল প্রথম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাদ্দিছ আবুল আকাশেম বলেন, মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) ছাত্রদের খুব সন্দর ও ধীরস্থিরভাবে পড়াতেন। সব ছাত্রকে নিজের সন্তানের মত মনে করতেন। তাঁকে সকলে শ্রদ্ধা করতেন। রাগ আসলে তিনি নিচের দিকে তাকিয়ে থাকতেন। তাঁর বয়ানে সকলে নিরব ও মুগ্ধ হয়ে থাকতেন। তাঁকে সবাই বেঙ্গল হুজুর ও মুহাদ্দিছ হুজুর নামে জানতেন। তিনি ছিলেন আলেমে হক্কানি।

অনুষ্ঠানে হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ‘মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) ফাউন্ডেশন’র চেয়ারম্যান জিয়াউল ইসলাম। আলোচনা করেন- মুহাদ্দিছ হুজুরের উত্তরসূরী মাওলানা তাওফিকুল ইসলাম, মাওলানা এইউএম ইদ্রিস, মাস্টার বোরহানুল ইসলাম, হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আ.ফ.ম আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, মাওলানা কাজী আব্দুর রহিম ও কবি আমিনুল এহছান মিলাদ প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় শতাধিক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও সংবাদ