শিরোনাম
খেলা

​হাতিয়া উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি উপজেলা নির্বাহী অফিসার

নোয়াখালীর হাতিয়া উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি এবং কাউন্সিলের প্রতিনিধির নাম চূড়ান্ত করা হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

​উপজেলা ক্রীড়া সংস্থার এই কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাতিয়া থানার অফিস ইনচার্জ (ওসি) এবং ০৯ নং বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক।

​নির্বাচিত অন্যান্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে মেফতাহ উদ্দিন ও মহিবুবুর রহমান, সাধারণ সম্পাদক পদে আমীরুল হায়দার চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ বাকের বিল্লাহ, যুগ্ম সম্পাদক পদে মো. কাওছার উদ্দিন ও ইসমাইল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মো. নূর আলম নির্বাচিত হয়েছেন।

​এছাড়াও কমিটিতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ পদাধিকার বলে নির্বাহী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াবিদগণ নির্বাচিত নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি কাউন্সিলর প্রতিনিধি হিসেবে সাধারণ সম্পাদক পদে আমীরুল হায়দার চৌধুরী সাজ্জাদ মনোনীত হয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ