হাতিয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপতরী’ পরিবার প্রথমবারের লং ট্যুরের আয়োজন করেছে। পূন্যভূমি সিলেটের পর্যটন স্পট গুলো পরিদর্শন করতে প্রায় ৪৫ জন হাতিয়াস্থ ঢাবির শিক্ষার্থী নিয়ে ১৫ ই অক্টোবর রাত ৯টার সময় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে তারা যাত্রা শুরু করে।
ঢাবি অধ্যয়নরত হাতিয়া দ্বীপের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ ও বন্ধনকে আরো দৃঢ় করতে এ শিক্ষাসফরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দ্বীপতরীর নেতৃবৃন্দ। আয়োজকেরা জানান, এই সফরে নয়নাভিরাম চা বাগান, প্রাকৃতিক নৈসর্গিকের লীলাভূমি ভোলাগঞ্জ সাদাপাথর ও এডভেঞ্চার স্পষ্ট রাতারগুল ভ্রমণ করা হয়েছে।
ভ্রমণের বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক তামিম ফরাজি হাতিয়া কন্ঠকে বলেন, প্রথমবারের মতো এই আয়োজন করতে আমাদেরকে অনেকগুলো চ্যালেন্জ মোকাবিলা করতে হয়ছে। সব রকমের প্রতিবন্ধতা অতিক্রম করতে আমাদেরকে সার্বিক সহযোগীতা করেছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ও আমাদের সাবেক ঢাবিয়ানরা।





