বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ও খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবু দাশকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় পদায়ন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শিবু দাশকে এখতিয়ারধীন এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ এর ৩ ধারার (৩) মোতাবেক সার্টিফিকেট অফিসার-এর ক্ষমতা প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।





