নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার প্রকৌশলী মো. এমদাদুল হককে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বদলি করা হয়েছে।
গত ৩ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ ও পদায়ন শাখা থেকে মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ও পদায়ন করা হয়।
অফিস আদেশের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা গত ০৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে। অন্যথায়, আগামী ০৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টারি তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।





