চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন হাতিয়ার কৃতি সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে এলাহী। বিশ্ববিদ্যালযের প্রশাসনিক নিয়ম অনুযায়ী আগামী ১ বছরের জন্য তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তিনি চবি’র শাহ্ আমানত হলে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়ার পর ফজলে এলাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।





