হাতিয়া কন্ঠ পত্রিকার অনলাইন সংস্করনে “হাতিয়ার প্রাথমিক শিক্ষা অফিসে স্মারক জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আ. জব্বার। শনিবার (৫ সেপ্টেম্বর) হাতিয়া কন্ঠে পাঠানো এক বার্তায় তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাতিয়া কন্ঠ পত্রিকার অনলাইন সংস্করনে “হাতিয়ার প্রাথমিক শিক্ষা অফিসে স্মারক জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ” এবং ৩০ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক আগামীর সময় পত্রিকায় “স্মারক ফাঁকা, পরে বসে তথ্য” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদটিতে মিথ্যা, অসত্য, উদ্দেশ্য প্রনোদিত এবং সামাজিকভাবে হেয় করার দূরভিসন্ধি পরিলক্ষিত হয়েছে। একটি স্বার্থন্বেসী ও কুচক্রিমহল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে প্রতিবেদককে এ ধরনের মিথ্য, অসত্য, বানোয়াট ভিত্তিহীন তথ্য পরিবেশন করেছেন। ফাঁকা স্মারকে তথ্য যুক্তকরে চিঠি জারি করাসহ পত্রিকায় প্রকাশিত সকল অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। স্বার্থন্বেসী ও কুচক্রিমহল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্য, অসত্য, বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।





