প্রধান সংবাদ

সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়

হাতিয়ায় বাল্যবিবাহ-মাদক প্রতিরোধে অভিভাবক সমাবেশ

হাতিয়ায় উপজেলায় বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) উপজেলার সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অপরিহার্য। সন্তানরা কোথায় যায়, কী করে—সর্বোপরি তাদের চলাফেরার দিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নজর রাখতে হবে।” তিনি আরও বলেন, “সুষ্ঠু সমাজ বিনির্মাণে মাদক প্রতিরোধ করতেই হবে। এ ক্ষেত্রে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সমাবেশে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন- হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মুজাহিদুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান, অভিভাবক মো. ফাহিম উদ্দিন, প্রবাসী কামরুল ইসলাম নুর প্রমূখ।

বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎকেই অনিশ্চিত করে না, বরং পরিবার ও সমাজের উপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আইনের মাধ্যম ছাড়াও বিপদগামীদের কাউন্সেলিং করেও সৎপথে ফিরিয়ে আনা যায়। এ জন্য সন্তানদের প্রতি অভিভাবকরা আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

এ বিভাগের আরও সংবাদ