মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপরিবহন প্রতিমন্ত্রীর ভ্রমণ সূচিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের নাম নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ৩১ মে ২০২৬। ১২:১১:৩৭ এএম
  • / 30

হাতিয়া উপজেলা ভিত্তিক একাধিক ফেসবুক পেইজে ফটোকার্ড বানিয়ে প্রচার করা হচ্ছে, ‘আগামীকাল (রোববার) হাতিয়া চেয়ারম্যান ঘাট পরিদর্শনে আসছে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।’ এসব ফটোকার্ডে কোন সূত্র উল্লেখ করা হয়নি। তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, নৌপরিবহন প্রতিমন্ত্রীর ভ্রমণ সূচিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের নাম নেই।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর ভ্রমণ সূচি অনুযায়ী, শনিবার (৩০ মে) ঢাকাস্থ বাসভবন হতে চাঁদপুর সার্কিট হাউস এর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করেছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বর্তমানে চাঁদপুর সার্কিট হাউসে রয়েছেন।

রোববার সকাল ১০টা থেকে সাড়ে দশটা পর্যন্ত চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন করবেন। এরপর সড়ক পথে মজু চৌধুরীর হাটে যাওয়ার কথা রয়েছে। দুপুর ১টার সময় কোষ্ট গার্ডের বোটে ইলিশা পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুরের পর পর্যায়ক্রমে পাতারহাট, শ্রীপুর, ভেদুরিয়া ও লাহারহাট পরিদর্শন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। রাতে বরিশাল হয়ে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধান সংবাদ | ৩০ মে ২০২৬

নৌপরিবহন প্রতিমন্ত্রীর ভ্রমণ সূচিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের নাম নেই

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

নৌপরিবহন প্রতিমন্ত্রীর ভ্রমণ সূচিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের নাম নেই

প্রকাশিত : ০৬:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬