মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে হাতিয়ায় মেজবানির আয়োজন

ছায়েদ আহামেদ
  • প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২৬। ৪:৪৮:২৭ পিএম
  • / 24

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় দোয়া মাহফিল ও মেজবানি খাওয়ার আয়োজন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

শনিবার (৩০ মে) বাদ জোহর তার নিজ ইউনিয়ন সোয়ানাদিয়াস্থ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ তাঁদের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, “সংগঠনের দুর্দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করেছি, যাতে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে। আজ দেশের জনগণের আস্থা ও সমর্থনে বিএনপি এগিয়ে যাচ্ছে এবং দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “দলের শীর্ষ নেতৃত্ব দেশের বিভিন্ন প্রান্তে নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে ভবিষ্যতে হাতিয়া বিএনপির দায়িত্ব পালনের সুযোগ পেতে পারি।”

অনুষ্ঠানে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় দুই হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

প্রধান সংবাদ | ৩০ মে ২০২৬

শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে হাতিয়ায় মেজবানির আয়োজন

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে হাতিয়ায় মেজবানির আয়োজন

প্রকাশিত : ১০:৪৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬