শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি প্রবাসী মহিউদ্দিন মহিনের উদ্যোগে জাহাজমারা ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম তুহিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬। ১২:৫৫:২০ এএম
  • / 14

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ইতালি প্রবাসী সমাজসেবক মহিউদ্দিন মহিন। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় সমাজসেবক ওছমান স্বর্ণকার প্রবাসী মহিউদ্দিন মহিনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।

এ সময় ওছমান স্বর্ণকার বলেন, “প্রবাসে থেকেও মহিউদ্দিন মহিন সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখেন। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিক উদ্যোগ তিনি নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন সংকটময় সময়ে এই খাদ্যসহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। তারা প্রবাসী মহিউদ্দিন মহিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মানবিক সহায়তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সমাজের অন্যান্য বিত্তবান ও প্রবাসীরাও এভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসবেন।

উপকূল | ১৩ জুলাই ২০২৬

ইতালি প্রবাসী মহিউদ্দিন মহিনের উদ্যোগে জাহাজমারা ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

ইতালি প্রবাসী মহিউদ্দিন মহিনের উদ্যোগে জাহাজমারা ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত : ০৬:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬