শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক দিলদার উদ্দিনের অবদান অনন্য: সাইফুদ্দিন রবিন

হাতিয়া কণ্ঠ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই ২০২৬। ১২:১৪:৩৯ এএম
  • / 45

হাতিয়া কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক এম দিলদার উদ্দিনের অবদান অনন্য বলে মন্তব্য করেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও ঢাকাস্থ হাতিয়া জার্নালিস্ট ফোরামের সভাপতি সাইফুদ্দিন রবিন। সাংবাদিক দিলদারের মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক দিলদার উদ্দিন।

সাংবাদিক সাইফুদ্দিন রবিন লেখেন, ‘এই শোকের ভার অনেক বেশি। বিনম্র শ্রদ্ধায় স্মরন করি। হাতিয়ার জন্য ওনার যে অবদান,তা খালি চোখে হয়ত দেখা যায়না। উনি যখন “হাতিয়া কন্ঠে”র যাত্রা শুরু করেছিলেন, তখনকার হাতিয়া আর আজকের হাতিয়াও এক নয়। একসময়কার দুর্গম দ্বীপে “হাতিয়া কন্ঠ” সত্যিই হাতিয়ার কন্ঠস্বর ছিল। স্থানীয়ভাবে একটি পত্রিকা প্রকাশ, দিনের পর দিন-দীর্ঘদিন সেটা অব্যহত রাখা বিশাল কাজ। পাঠক তৈরি, রুচিশীল পাঠক তৈরি,হাতিয়ার মানুষের মন ও মননের পরিবর্তন, একটি সচেতন সমাজ তৈরিতে তাই, শ্রদ্ধেয় সাংবাদিক দিলদার উদ্দিনের অবদান অনন্য।’

বিশাল অবদান রাখা গুনী এক মানুষের মৃত্যু হলো উল্লেখ করে সাইফুদ্দিন রবিন বলেন, মনে রাখতে হবে, তিনি যখন “হাতিয়া কন্ঠ” শুরু করেছেন, সেই সময় আর আজকের সময় এক নয়। ওনার মৃত্যু শুধুই একটি মানুষের প্রস্থান নয়, বরং বিশাল অবদান রাখা গুনী এক মানুষের মৃত্যু হলো। নিশ্চয়ই হাতিয়াবাসী, শ্রদ্ধায় কৃতজ্ঞতায় স্মরণ করবেন সাংবাদিক দিলদার উদ্দিনকে।

প্রধান সংবাদ | ২ জুলাই ২০২৬

সাংবাদিক দিলদার উদ্দিনের অবদান অনন্য: সাইফুদ্দিন রবিন

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

সাংবাদিক দিলদার উদ্দিনের অবদান অনন্য: সাইফুদ্দিন রবিন

প্রকাশিত : ০৬:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬