শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোয়াখালী-ঢাকা বাস রুট

সারা এক্সপ্রেসের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় ও টিকিটবিহীন যাত্রী পরিবহনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২৬। ১০:১৩:১৪ পিএম
  • / 49

সারা এক্সপ্রেসের এসি গাড়িতে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং টিকিট ছাড়া যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ও বুধবার নোয়াখালী-ঢাকা রুটে সারা এক্সপ্রেসে ভ্রমণকারী একাধিক যাত্রী এমন অভিযোগ জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, নির্ধারিত ভাড়ার তুলনায় জনপ্রতি অতিরিক্ত অর্থ নেওয়া হলেও অনেক ক্ষেত্রে যাত্রীদের কোনো টিকিট দেওয়া হচ্ছে না। বিশেষ করে চালকের আসনের পাশে বনেটে (চালকের আসনের পাশে উঁচু যে ঢাকনাযুক্ত অংশ) বসিয়ে টিকিটবিহীন যাত্রী নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী যাত্রীর তথ্য অনুসারে, বুধবার (৩ জুন) বিকেলে নোয়াখালীর সোনাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সারা এক্সপ্রেসের ঢাকা মেট্রো ব-১৫-৭৩৭৬ গাড়িতে বনেটে বসিয়ে টিকিটবিহীন তিনজন যাত্রী বহন করা হয়েছে। গাড়ির কোচ নম্বর: ১৪২০। এছাড়া গাড়ির অন্যান্য সিটে অবস্থানকারী একাধিক যাত্রী থেকে পুরো ভাড়া নেওয়া হলেও টিকিট দেওয়া হয়নি। একযাত্রীর টিকিটে ৪০০ টাকা লেখা থাকলেও পরে কেটে ৬০০ টাকা বসিয়ে দেওয়া হয়েছে। যদিও ঈদের আগে এই রুটে যাত্রীদের কাছে টিকিট মূল্য ৫৫০ টাকা নেওয়া হতো।

বনেটে অতিরিক্ত যাত্রী নেওয়ার বিষয়ে যাত্রীরা প্রতিবাদ জানালে ড্রাইভার ও সুপারভাইজার জানান, বনেটে বসিয়ে যাত্রী নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ অবহিত। গাড়িটির ড্রাইভার চাঁন মিয়া বলেন, বনেটে দুইজন লোক নিলে একটার টাকা কোম্পানি পায়, আরেকটা আমরা। সুপারভাইজার আমজাদের তথ্যমতে, টিকিটবিহীন যাত্রীর টাকার ৪০ ভাগ ড্রাইভারের পকেটে যায়, বাকি টাকা সুপারভাইজার ও তার সহকারী ভাগ করে নেয়। ওই গাড়ির যাত্রী আরিফুল ইসলাম জানান, ‘সারা এক্সপ্রেসের ভালো সার্ভিস শুনে গাড়িতে ওঠেছি, পরিস্থিতি দেখে হতাশ হয়েছি। এসি গাড়ি বলা হলেও এসি ঠিকমতো কাজ করেনি।’

মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা থেকে নোয়াখালীগামী সারা এক্সপ্রেসের ঢাকা মেট্রো ব-১২-৫৯৩৮ গাড়িতে ভ্রমণ করা আরেক যাত্রী অভিযোগ জানান, তার সঙ্গে সুপারভাইজার বাড়তি ভাড়া নেওয়ার জন্য বাকবিতন্ডায় জড়ান। ঢাকার চিটাগাং রোড থেকে ওঠা ওই যাত্রীকে কোন টিকিট না দিয়েই বিকাশে ৬১০ টাকা আদায় করেছে। তবে সুপারভাইজারের দাবি ছিল ৬৬০ টাকা দিতে হবে। যদিও চিটাগং রোডের বাস কাউন্টার থেকে ৬০০ টাকা ভাড়া বলেই বাসে ওঠানো হয়েছে।

এসব বিষয়ে জানতে সারা এক্সপ্রেসের অভিযোগ ও তথ্য কেন্দ্রের নম্বরে (০১৯২১৩০০৭০০) কল দেওয়া হলে ইয়াহিয়া মাহমুদ নামের একজন জানান, তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নোয়াখালী | ৩ জুন ২০২৬

সারা এক্সপ্রেসের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় ও টিকিটবিহীন যাত্রী পরিবহনের অভিযোগ

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

নোয়াখালী-ঢাকা বাস রুট

সারা এক্সপ্রেসের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় ও টিকিটবিহীন যাত্রী পরিবহনের অভিযোগ

প্রকাশিত : ০৪:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬