এনসিপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন যুবশক্তির নেতা
- প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে ২০২৬। ১২:৩৯:১৩ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের এক নেতা। সোমবার (২৫ মে) জাতীয় যুবশক্তি হাতিয়া উপজেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারণে, মো. ইউনুছ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাতীয় যুবশাক্তি ০৮নং সোনাদিয়া ইউনিয়নে ০৭ নং ওয়ার্ড আহবায়ক কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারের ফলে তার ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য হিসেবে কোনো প্রকার সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না এবং দলীয় কোনো কার্যক্রমে অংশগ্রহন করতে পারবেন না।’ সংবাদ বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে জাতীয় যুবশক্তি হাতিয়া উপজেলার দপ্তর সম্পাদক আল নোমানের স্বাক্ষর রয়েছে।
এর আগে রোববার মো. ইউনুছ তার ‘এম. জে. ইউনুছ’ ফেসবুক আইডিতে পোস্ট করেন, ‘হাতিয়ার NCP মাইরে চু….* খা… পুলারা। আবার তো আমাদের প্রয়োজন হবে, তখন পু… বরাবর দিমু, আসিস। দালালের বাচ্চারা’।
একই ফেসবুক আইডি থেকে সোমবার আরেক পোস্টে লেখা হয়, ‘আল্লাহ হাফেজ National Citizen Party NCP, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে, সবগুলারে তখন বাইন্ধা পিটামু আসিও।’
তবে আগে ইউনুছের ফেসবুকে এনসিপি ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের পক্ষে বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে।
প্রধান সংবাদ | ২৫ মে ২০২৬
এনসিপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন যুবশক্তির নেতা










