হাতিয়ায় মেধাবী প্রজন্ম গঠনে ‘প্রকৌশলী তানভীর শিক্ষা পদক’ নিয়ে মতবিনিময়
- প্রকাশিত : রবিবার, ৩১ মে ২০২৬। ২:০২:১৫ পিএম
“আলোকিত শিক্ষা, মেধাবী প্রজন্ম ও সমৃদ্ধ হাতিয়া গঠনের প্রত্যয়ে” নোয়াখালীর হাতিয়ায় প্রকৌশলী তানভীর শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) দুপুরে হাতিয়া উপজেলার ওছখালীতে অবস্থিত প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের নিজ বাসভবনে ‘প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাস্ট’ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় হাতিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষা খাতের উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফিরিয়ে আনা এবং একটি শিক্ষাবান্ধব সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, হাতিয়ার মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার উদ্দেশ্যে শিক্ষা পদক কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে এ উদ্যোগ আরও ব্যাপক পরিসরে পরিচালিত হবে বলেও জানান, অনুষ্ঠানের আয়োজক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।
মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রকৌশলী তানভীর শিক্ষা পদক কার্যক্রমের সফল বাস্তবায়ন কামনা করেন।
প্রধান সংবাদ | ৩১ মে ২০২৬
হাতিয়ায় মেধাবী প্রজন্ম গঠনে ‘প্রকৌশলী তানভীর শিক্ষা পদক’ নিয়ে মতবিনিময়









