নির্বাচনী সহিংসতায় ঘরবাড়ী বিধ্বস্ত সমর্থকদের পাশে মাহবুবের রহমান শামীম
- প্রকাশিত : সোমবার, ১ জুন ২০২৬। ৭:৫৪:২০ পিএম
নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া সমর্থকদের পাশে দাড়ালেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়া আসনের বিএনপির মনোনিত প্রার্থী মাহবুবের রহমান শামীম।
রোববার ও সোমবার তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার সমর্থকদের বাড়ী বাড়ী গিয়ে ক্ষতিগ্রস্থ অনুযায়ী ঢেউটিন দিয়ে আসছেন।
বুড়িরচর বড়দেইল গ্রামের বাসিন্ধার রাশেদ মাঝি ও জিটন মাঝি। বিএনপি সমর্থক এই দুইজনের বসতঘর সম্পূর্ণ কুপিয়ে লন্ডভন্ড করে দেওয়া হয়। সংসদ নির্বাচনের পরের দিন প্রতিপক্ষের লোক জন হামলা করে এসব করেছে বলে অভিযোগ করেন পরিবারটি। সোমবার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে এদের বাড়ীতে যান বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়া আসনের বিএনপির মনোনিত প্রার্থী মাহবুবের রহমান শামীম। এসময় তিনি দুটি পরিবারকে ক্ষতিগ্রস্থ অনুযায়ী ২৪ পিস করে ঢেউটিন দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. হাছিব, সাব্বির উদ্দিন মাছুম, বুড়িরচর ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জিটন মাঝি জানান, সংসদ নির্বাচনের দিন রাতে প্রতিপক্ষের লোকজন বিজয় মিছিল বের করে। সেই বিজয় মিছিল থেকে লোকজন এসে তাদের বাড়িতে হামলা করে। তারা কুপিয়ে বাড়ির ঘরে দরজা-বেড়া লন্ডভন্ড করে পেলে। টাকার অভাবে এতদিন মেরামত করতে পারে নি। এখন ঢেউটিন গুলো দিয়ে মেরামত করে নিবেন।
এ বিষয়ে বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ওসমান জানান, সংসদ নির্বাচনের পরে এই ইউনিয়নে প্রায় বিএনপি সমর্থক ৩০ টি বাড়িতে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। অনেকে মেরামত করে নিয়েছেন। যারা আর্থিক ভাবে অস্বচ্ছল আজকে তাদেরকে শামীম ভাই নিজে গিয়ে ঘর মেরামত করার জন্য ঢেউটিন দিয়ে আসেন।
প্রধান সংবাদ | ১ জুন ২০২৬
নির্বাচনী সহিংসতায় ঘরবাড়ী বিধ্বস্ত সমর্থকদের পাশে মাহবুবের রহমান শামীম









