সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান ঘাটে চোরাগোপ্তা হামলার শিকার অ্যাডভোকেট ছাইফউদ্দিন

ছায়েদ আহামেদ
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন ২০২৬। ৮:৫৯:৫৭ পিএম
  • / 56

হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে ট্রলারে ওঠার সময় চোরাগোপ্তা হামলার শিকার হয়েছেন অ্যাডভোকেট ছাইফউদ্দিন আহাম্মদ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ছাইফউদ্দিন আহাম্মদ নিজেই হাতিয়া কন্ঠের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় ঘটনার বর্ণনা দিতে গিয়ে অ্যাডভোকেট ছাইফউদ্দিন আহাম্মদ দাবি করেছেন, হাতিয়াকে রাজনৈতিক নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে।

আক্রমণের শিকার অ্যাডভোকেট ছাইফউদ্দিন আহাম্মদ হাতিয়া উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি হাতিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত জিয়াউল হক তালুকদারের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শুক্রবার(০৫ জুন) রাতে অ্যাডভোকেট ছাইফউদ্দিন আহাম্মদ স্বজনদের নিয়ে জেলা সদর মাইজদী থেকে চেয়ারম্যান ঘাটে আসেন। রাত হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় তারা নদী পাড়ি দিয়ে হাতিয়ায় যাওয়ার জন্য একটি ট্রলার ভাড়া করেন। পরিবারের সদস্যদের ট্রলারে উঠিয়ে দেওয়ার পর তিনি নিজে জেটি থেকে ট্রলারে উঠতে গেলে পেছন থেকে অজ্ঞাত একজন ধাক্কা দিলে নদীতে পড়ে যান। এ সময় উপস্থিত এক ব্যক্তি গামছা ছুড়ে দিলে তা ধরে তিনি উপরে উঠে আসেন। পরে ঘটনাস্থলে কিছু লোক তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান ও হৈ-হুল্লোড় করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে ছাইফউদ্দিন আহাম্মদ হাতিয়া কন্ঠকে বলেন, “একটি ফেইক আইডিতে চেয়ারম্যান ঘাট থেকে সন্ধ্যার পর ফেরি ছাড়ার খবর দেখে পরিবার-পরিজন নিয়ে চেয়ারম্যান ঘাটে যাই। সেখানে গিয়ে জানতে পারি ফেরি ছাড়বে না। পরে একটি ট্রলারে সবাইকে উঠিয়ে দিয়ে আমি নিজে উঠতে গেলে পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দেয়। এতে আমি নদীতে পড়ে যাই। একজন ব্যক্তি গামছা ছুড়ে দিলে সেটি ধরে উপরে উঠতে সক্ষম হই। তিনি বলেন,”আমার বিশ্বাস, হাতিয়াকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে গুপ্তঘাতকরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ‘ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে কেউ অভিযোগ করেনি।’

প্রধান সংবাদ | ৬ জুন ২০২৬

চেয়ারম্যান ঘাটে চোরাগোপ্তা হামলার শিকার অ্যাডভোকেট ছাইফউদ্দিন

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

চেয়ারম্যান ঘাটে চোরাগোপ্তা হামলার শিকার অ্যাডভোকেট ছাইফউদ্দিন

প্রকাশিত : ০২:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬