বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্টাফের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬। ১২:৩২:৪৮ পিএম
  • / 10

নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়ার সাগুরিয়া বনবিভাগের নৌকাচালক রাশেদসহ তিনজনের বিরুদ্ধে স্থানীয় জেলে ও বেড়িবাঁধের তীরের বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সম্প্রতি খবর পেয়ে সরেজমিনে গেলে, স্থানীয় ফারুক, নবীর মাঝি, মহিউদ্দিন মাঝি, সহিদ মাঝি, সেনাজ ও ইউসুফসহ অর্ধশতাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিয়েছে রাশেদসহ তিনজন।

তারা জানান, নৌকাচালক রাশেদ ও মাহফুজ(আউটসোর্সিং)সহ তিনজন স্ট্যাফ ছেউয়া মাছের মৌসুমে বাগান দিয়ে হাঁটার টেক্সস্বরূপ তাদের একশ’ জেলে থেকে এক হাজার টাকা করে চাঁদা নিয়েছে। এছাড়া, বেড়িবাঁধের তীরে বসবাসরত অসংখ্য নারী-পুরুষদের থেকে বাগানের লাকড়ি নেওয়ার দায়ে ২০০ টাকা থেকে এক হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ করেন এসব ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে নৌকাচালক রাশেদ জানান, “এটা পুরান ঘটনা। বাগানের ঘোয়া গাছের ঢালা ঢুলা কাটা, লাকড়ি নেওয়া বা হাঁটা নিয়ে বাধা না দিলেও তারা এখন আমাদের বিরুদ্ধে বলে।”

এ বিষয়ে সাগরিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা জানান, “আমিতো এদের পিছনে পিছনে থাকতে পারিনা। এদেরকে বলে দিয়েছি যেনো- এসব না করে। এখন যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”

প্রধান সংবাদ | ১৬ জুন ২০২৬

হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্টাফের বিরুদ্ধে

বিস্তারিত | hatiyakantha.com

সোশ্যাল মিডিয়ায় শেয়ারের করুন

হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্টাফের বিরুদ্ধে

প্রকাশিত : ০৬:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬